Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

Showing posts with label Online Earning. Show all posts
Showing posts with label Online Earning. Show all posts

ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেটে ইনকাম ও বাস্তবতা

ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেটে ইনকাম ও বাস্তবতা নিয়ে এই পোষ্টে আলোচনা করবো। তবে শুরু করি বকবকানি।
  • প্রথমেই বলি আমারা অনেকেই লিংক দেই সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করার জন্য। কিন্তু বাস্তবতা হল যারা ইন্টারনেটে পেজ তৈরী করতে পারে তারা কি ওই লিংক গুলো জানেনা?
  • পেজ সাবমিট করার পরই আমরা ভাবতে শুরু করি এই বুঝি সার্চ থেকে সবাই এসে পড়লো কিন্তু বাস্তবতা হলো এক একটি কী-ওয়ার্ড এর জন্য আছে আছে লক্ষ লক্ষ পেজ সেখানে সাবমিট করে রাতারাতি প্রথম ১০০ তেও আসার সম্ভাবনা নেই বললেই চলে।

অনলাইনে আয় শুরু করুন এফিলিয়েট মার্কেটিং এ হাতেখড়ির মাধ্যমে

অনলাইনে আয়ের বহূল প্রচলিত বিষয়গুলো আছে তার মধ্যে এফিলিয়েট মার্কেটিং অন্যতম। তবে এখানে সমস্যা হল বেশীরভাগই স্ক্যাম অথবা পন্য বিক্রয় না হলে কোন লাভ নেই। যেমন এমাজন সবচেয়ে ভাল হলেও এখান থেকে পন্য কেনা না হলে আপনি কোন লাভই পাবেন না। তাই আপনার সাইট আন্তর্জাতিক অঙ্গনে অত্যান্ত জনপ্রিয় না হলে বা আপনি এসইও খুব ভাল না জানলে এখান থেকে সাফল্য পাওয়া কষ্টসাধ্য ব্যাপার । কারন এদেশের বেশীরভাগ মানুষেরই নাই ক্রেডিট কার্ড তাই ইচ্ছা থাকলেও তারা অনলাইনে কেনাকাটা করতে পারেন না। তাই আজ আমি আমার এই পোষ্টে কম করে হলেও খুব সহজে এফিলিয়েট থেকে আয় করা যায়, বিশ্বস্ত এবং কোন ক্রয়-বিক্রয় ছাড়াই আয় করা যায় এমন কিছু সাইট নিয়ে কথা বলব।

ওডেস্কে আরো ১০ গুন কাজে Apply করার ও সেইসব কাজ সহজে পাবার অতি সহজ একটি ট্রিকস

সেদিন আমার এক ছোট ভাই আমাকে ওডেস্ক নিয়ে কথা বলতে গিয়ে জানাল যে সে ওডেস্কে সপ্তাহে ২টির বেশী জবের জন্য এপ্লাই করতে পারছে না। আমি তাকে বললাম ওদের Readiness Test দেয়ার জন্য তাহলে সে সপ্তাহে ২০টির বেশি জবে এপ্লাই করতে পারবে এবং এই টেস্টে ভাল মার্ক থাকলে সেটা তার প্রোফাইলে দেখাবে যার মাধ্যমে সে বিড করার পর কাজ পাবার সম্ভাবনাই শুধু বাড়বে না কাজও সহজে পাবে। কিন্তু সে জানাল যে এই টেস্ট দিলেও সে টেস্টে উত্তীর্ন হতে পারছে না। তো আমি বরলাম যে আমিই তোমার টেস্ট দিচ্ছি। এই বলে তার টেস্ট দিতে গিয়ে একটা ব্যাপার চোখে পড়ল যা করলে যে কেউ এই টেস্টে শতভাগ সফল হয়ে বেশী কাজের জন্য বিড করতে পারে ও কাজ সহজে পেতে পারে। আজ সেই ট্রিকসটি শেয়ার করছি সবার সাথে কি করে সহজে এই টেস্ট উতরে যেতে পারে।

এডসেন্স এড তো আর বাংলা ব্লগে ব্যাবহার করতে পারবেন না তাই বাংলা ব্লগে এড দেয়ার জন্য তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান

অনেকেই বলছে যে এই সাইটটি বন্ধ হয়ে গেছে, আসলে সা্ইটটি বন্ধ হয়নি তারা বাংলাদেশের অনেকের আইপি বন্ধ করে দিয়েছেন স্প্যামিং এর জন্য।

যারা বাংলা ভাষায় ব্লগিং করেন। তারা তাদের ব্লগে এড বসানোর কোন সুযোগ পান না যেমনটা পাওয়া যায় ইংরেজী ব্লগে। আর এর মূল কারন হল গুগলের এডসেন্স প্রোগ্রাম যে ভাষাগুলোকে আনুমোদন দিয়েছের তার মধ্যে নেই বাংলা। আর এজন্য বাংলায় যারা ব্লগিং করেন তারা নিঃস্বার্থভাবেই লিখে যাচ্ছেন। তবে এ দুঃখ কিছুটা হলেও ঘুচানোর জন্য এবং বাংলা ব্লগের লেখকদের পাশে দাড়িয়ে তাদেরকে বাংলা ব্লগিংয়ে উৎসাহ প্রদান করতে তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান Poishakori.com।

জেনে নিন কারা কপি করছে আপনার সাইট

বর্তমান সময়ে ওয়েবসাইটের মাধ্যমে আয়ের সুযোগ থাকায় আর ফ্রি ব্লগ থাকায় যে সেই সাইট খুলছে হয়ত সে এ সমন্ধে কিছুই জানেনা। সেক্ষত্রে তারা যেটা করে না বুঝে বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সরাসরি কপি পেষ্ট করে। কিন্তু এডসেন্স থেকে আয় যে কতটা কঠিন তা তারাই জানেন যারা দীর্ঘিদন থেকে সাইট খুলেছেন এবং তাতে গুগল এড দিয়েছেন তাই যারা এ কাজ করে তাদের মূল উদ্দেশ্য চরিতার্থ না হলেও জনপ্রিয় ওইসব ওয়েবসাইট যেগুলো থেকে কপি করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হন। যার অন্যতম উদাহরন Bdwebzone এর হাবিবুর ভাই তার সাইটের কপির কারনে ভীষনভাবে ক্ষতিগ্রস্তত তিনি। আর আপনার সাইট যে কপি হচ্ছে এবং কতজন করেছে তা হয়তো আপনি জানতেও পারছেন না খুব তাড়াতাড়ি। এ সমস্যার সমাধান দিতে পারে আপনাকে Copyspace।
untitled14.JPG
এখানে আপনি আপনার সাইটে লিংকটি দিয়ে সার্চ দিলেই রেজাল্টে চলে আসবে কারা কারা আপনার সাইটটি কপি করেছে। আর জানার পরই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারেন আপনি।

বাংলাদেশ থেকে আমি যেভাবে পেপ্যাল এর টাকা উত্তোলন করি একইভাবে কিন্তু আপনিও করতে পারেন

মুখ বন্ধ কিছুদিন আগে “অনলাইনে আয় শুরু করুন এফিলিয়েট মার্কেটিং এ হাতেখড়ির মাধ্যমে” শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। তো এই পোস্টটি পড়ে যারা আসলেই এফিলিয়েট মার্কেটিং এ হাতেখড়ি নিয়েছিলেন বা যারা আরো আগে থেকেই এসব নিয়ে টোকাটুকি করতে ছিলেন তাদের অনেকেই একটি কমন সমস্যায় পড়েন যাদের মধ্যে কেউ কেউ আমাকে জানান। সমস্যাটি হল যে এসব সাইট থেকে যৎসামন্য হলেও আয় করার নিশ্চয়তা আছে কিন্তু তা হাতে পাবার একমাত্র উপায় হল পেপ্যাল যা বাংলাদেশে অনুমোদিত নয়। তাহলে আয় হলেই লাভ কি? যদি তা হাতেই না পাওয়া গেল? যাইহোক এদেশে পেপ্যাল অনুমোদিত নয় একথা ঠিক কিন্তু পেপ্যাল থেকে টাকা একেবারেই যে হাতে পাবার উপায় নেই তা ঠিক না নয়তো আমি পাচ্ছি কি করে? যাই হোক আমি আজ আমার এই পোস্টে কি করে পেপ্যাল থেকেও বাংলাদেশে টাকা হাতে পাওয়া যায় মোদ্দাকথা আমি কি ভাবে পাই তা নিয়েই আলোচনা করব। তবে আপনারা যখন লেনদেন করবেন নিজ দায়িত্বে করবেন এবং নিজেরা যাচাই করে নেবেন।

অনলাইনে আয়ের কিছু চরম বিতর্কিত পদ্ধতি যে পথে কখনো ভুলেও পা বাড়াবেন না

বিভিন্ন ব্লগে অনলাইনে আয়ের নামে চরম ভুল কিছু পদ্ধতি নিয়ে আবোল-তাবোল লিখছেন অনেক নবাগত পথভ্রান্ত ব্লগার কিংবা আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানেও দেখছি এই স্ক্যাম পদ্ধতি শিক্ষা দেয়। এই কাজগুলো আসলে যারা করছে তারা নিজেরাই কিছুদিন যাবার পর বুঝতে পারে যে তারা ভুল পথে আগাচ্ছে। কিন্তু ভুল তো ভুল এখন দেখছি অনেকে প্রায় বাজে কিছু কাজেও জড়িয়ে পড়ছে না বুঝে তাই ভাবলাম তারই দু-একটি নিয়ে আজ একটু লিখি। যাতে আর কেউ অন্তত এই ভুলগুলো না করে।

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বাংলাদেশ থেকে অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ করে পেপ্যালে অর্থ পান বা বিভিন্ন ভাবে তাদের পেপ্যাল একাউন্ট রিচার্জ করে থাকেন অনলাইনে নিজেদের ডোমেইন বা হোস্টিং কেনার জন্য। কিন্তু সমস্যাটা হল বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট না করায় অনেকের পেপ্যাল একাউন্টই ভেরীফাই না। আর অনলাইনে বেশীরভাগ কেনাকাটা করতেই যেহেতু পেপ্যাল লাগে তাই তাদের আসল কাজটাই আর করা হয় না। তবে আজ আমি কিছু সাইটের নাম শেয়ার করব যেখান থেকে আনভেরীফায়েড পেপ্যাল দিয়েও ডোমেইন বা হোস্টিং কেনা যায়।

এডসেন্স একাউন্ট হচ্ছে না? এভাবে চেষ্টা করে দেখেন তো পেয়ে যেতে পারেন নতুন এডসেন্স একাউন্ট

কিছুদিন আগে রিbv আপা তার ব্লগে বলেছিলেন হাবপেজ দিয়ে অপেক্ষাকৃত সহজে এডসেন্স পাওয়া যায়। তার কথা শুনে আমারও মনে হল যে গতবছর ডিসেম্বরে আমিও এডসেন্স একাউন্ট করেছিলাম এই হাবপেজ এর মাধ্যমে কোন পোস্ট ছাড়াই। আর উইবলি দিয়েও অনেক বন্ধুকে খুব সহজে এডসেন্স একাউন্ট করে দিয়েছিলাম একসময়। এরকম এডসেন্স রেভিনিউ শেয়ারিং সাইটের মাধ্যমে এডসেন্স করাটা কিছুটা সহজ কারন যে সাইটের মাধ্যমে করা হয় তাদের সাথে এডসেন্স এর চুক্তি থাকলে নতুন একাউন্টের জন্য এপ্লাই করলে সেখানে তাদের একপ্রকার রিকমেন্ডেশন থাকে। তো আজ হাবপেজ আর উইবলি দিয়ে কিভাবে খুব সহজে এডসেন্স একাউন্ট করা যায় এবং আরো সহজে এডসেন্স একাউন্ট কিভাবে পাওয়া যায় তাই নিয়েই আলোচনা করব।

মাত্র কয়েকমিনিটে নিন একটি ভেরীফাইড পেপ্যাল একাউন্ট

যারা অনলাইনে কাজ করেন তারা  জানেন একটি ভেরীফাই পেপ্যাল কতটা জরুরী। আজ সহজে কিভাবে একটি ভেরীফাইড পেপ্যাল আইডি পেতে পারেন সে ধরেনের একটি টিপস সম্পর্কে  আমার এই পোস্টে বলব। আসুন শুরু করা যাক।
প্রথমেই এই লিংকে গিয়ে ছবির দেখানো অংশে ক্লিক করে একটি একাউন্ট ওপেন করুন।

ব্যবসা হোক ইন্টারনেটে

ঘরে বসে বিশ্বজুড়ে পণ্য ও সেবা পৌছে দিতে ইন্টারনেটই হচ্ছে কাঙ্ক্ষিত মাধ্যম। ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে ঘুরে যেতে পারে জীবনের মোড়।
চট্টগ্রাম শহর থেকে দেড়শ' কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় থাকেন শফি নূর।

ওডেক্স-আয় করুন হাজার ডলার

Odesk-এ নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়ার সহজ উপায়

Odesk -এ নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়ার সহজ উপায়।
প্রিয় পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে ফেব্রæয়ারী মাসের এই রকম এই মাসের ভাষা শহীদদের কে সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি  Odesk এর ৫ম পর্ব। আজকের বিষয় Odesk এ কি ভাবে  Bid করা যায়। হ্যাঁ আমাদের প্রোফাইল ১০০% কোন ভয় নাই। আপনার জব কোটা এখন ১৫, মানে আপনি এখন থেকে প্রতি সপ্তাহে ১৫টি কাজে Applications করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন এবার কাজের কথায়। Odesk দুই ধরনের কাজ থাকে একটি  Find Price, অন্যাটি Hourly. আজকে Hourly কাজে কিভাবে বিড করা যায় সেটাই শেখাব। তো চলুন-

অনলাইনে টাকা আয়ের কয়েকটি সহজ উপায়

ওয়ার্ডপ্রেসে থিম সেটআপ: গত সংখ্যায় আমরা দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেসের জন্য গুগুলে সার্চ দিয়ে ফ্রী থিম ডাউনলোড করা যায়।  ডাউনলোড করা থিমগুলি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যায় দুই ভাবে। সহজ পদ্ধতিটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে থিমফাইল আপলোড করা। এক্ষেত্রে থিমের ফাইলগুলি জিপ ফরমেটের হতে হবে। যদি অন্য কোন ফরমেটে থাকে তাহলে হবে না। জিপ ফাইলটি আপলোড করার জন্য Install Themes পেজের উপরের সেকসনে দেখুন Upload লিংক আছে এটিতে ক্লিক করুন। ওপেন হওয়া পেজটির থেকে Choose File বাটনটিতে ক্লিক করুন। ওপেন বক্স থেকে আপনার থিমের জিপ ফাইলটি সিলেক্ট করুন। এবং ডান পাশ থেকে Install Now বাটনটিতে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার থিমটি আপলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে।

অ্যালার্টপে অ্যাকাউন্ট ভেরিফাই

জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেন সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালার্টপে সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন আউটসোর্সিং সাইট থেকে বা দেশের বাইরে থেকে টাকা দেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে উত্তোলন করার সুবিধা রয়েছে। আবার বিভিন্ন ই-কমার্স সাইট থেকে অনলাইনে কেনাকাটাও করা যাবে। \'পারসনাল\', \'পারসনাল প্রো\' এবং \'বিজনেস\'_ এ তিন ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে সাইটটিতে।