Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

Showing posts with label টেক মাস্টার. Show all posts
Showing posts with label টেক মাস্টার. Show all posts

টেক ডাক্তার

আমি কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করি। কম্পিউটারের ডি-ড্রাইভে কোনো ফাইল পেস্ট করলে তা নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয় না। ডি-ড্রাইভের যে স্থানে মাউসের কার্সর থাকে সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি সেভ হয়।
এ রহমান ঢালী, ইমেইল :marj.bd751@yahoo.com

সমাধান : আপনি কোনো ফাইল যে স্থানে সংরক্ষণ করতে চান সে স্থানটি কার্সরের সাহায্যে নির্দিষ্ট করে পেস্ট করুন। আপনি যেখানে কার্সর রাখবেন সেখানেই পেস্ট হবে। সমস্যার সমাধান না হলে সি-ড্রাইভ ফরম্যাট করে উইন্ডোজ ৭ ইনস্টল করুন।

টেক মাস্টার

*আমার ইন্টারনেটে স্পিড মোটামুটি। তবে কোনো ওয়েবসাইটে এত বেশি পরিমাণ বিজ্ঞাপন থাকে যে, ওয়েব পেজ লোড হতে অনেক সময় নেয়। তাই আমি অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় জানতে চাই।

বিজ্ঞাপনের ঝামেলা পরিহার করতে আপনাকে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করতে হবে। ইনস্টল করতে হবে। এরপর http://tgr.ph/xESW0 লিংক থেকে অ্যাডঅনস ডাউনলোড করে ব্রাউজারের সঙ্গে সিনক্রোনাইজ করে নিলে আশা করি সমস্যাটির সমাধান হবে।


*আমার ফোনের মডেল নকিয়া ৫৮০০। অনেকদিন থেকেই ইন্টারনেট ব্যবহার করে আসছি। গত কয়েক দিন ধরে নেট প্যাকেজ থাকা সত্ত্বেও Date Connection not available দেখাচ্ছে। আমি কীভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি?

ফোন মেন্যুর Settings>Connectivity>Destinations>Internet> Options -এ গিয়ে সবগুলো নেট কনফিগারেশন ডিলেট করে আবার নতুন করে কনফিগারেশন সেট করুন।

টেক মাস্টার

হাসানুজ্জামান রুবেল, আইডিয়াল কলেজ, ঢাকা
hasan.rubel@gmail.com

আমার পেনড্রাইভে কিছু ফাইল ডিলিট করতে গেলে Cannot delete file মেসেজ দেখাচ্ছে। এ সমস্যার সমাধান কী?

আপনার পেনড্রাইভের ফাইলটি হয় নষ্ট হয়ে গেছে অথবা পেনড্রাইভের সিস্টেমে ঝামেলা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে_ অন্য ফাইলগুলো কোথাও কপি করে রেখে পেনড্রাইভটি ফরম্যাট করে দিন।

আবু জাফর সিদ্দিক, মাগুরা
abujaforsiddike@yahoo.com

নকিয়া হ্যান্ডসেটের সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট কীভাবে ব্যবহারের করা যায়?
পিসি স্যুট ইন্সটল করতে হবে। এটি http://nokia-pc-suite.en.softonic.com থেকে ডাউনলোড করা যায়।

টেক ডাক্তার

ল্যাপটপ চালুর কয়েক মিনিট পর মাউস স্বয়ংক্রিয়ভাবে ওপর-নিচ ও ডানে-বাঁয়ে চলে যায়। নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরও সমস্যার সমাধান হয়নি এবং ল্যাপটপে কোনো শব্দ শোনা যাচ্ছে না।
শোয়েব চৌধুরী
মানিকগঞ্জ।

সমাধান : নতুন মাউস ব্যবহার করেও যদি একই সমস্যা হয়, তবে আপনার ল্যাপটপে ভাইরাস আছে। আপনি হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করে ল্যাপটপ ভাইরাসমুক্ত করুন। এবার সাউন্ড কার্ড আন-ইনস্টল করে আবার ইনস্টল করুন।

টেক ডাক্তার

আমি কম্পিউটারে সাউন্ডব্লাস্টার লাইভ ৫.১ পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় সাউন্ড কার্ডটি সমর্থন করছে না। এমনকি সাউন্ড কার্ডটির সিডি ড্রাইভারও ইনস্টল হচ্ছে না।
ফারুক আহমেদ, জুরাইন, ঢাকা।

সমাধান : আপনি নতুন করে কম্পিউটারে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এবার সাউন্ড কার্ডটি ইনস্টল করুন। সমস্যার সমাধান না হলে আপনার কম্পিউটারে সাউন্ড কার্ডটি সমর্থন করছে না।

টেক ডাক্তার

আমি কমপ্যাক ৪২০ মডেলের ল্যাপটপ ব্যবহার করি। ল্যাপটপে ইন্টেল কোরটুডুয়ো প্রসেসর ও ২ গিগাবাইট র‌্যাম রয়েছে। আমি ল্যাপটপে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করি। তবে কিছুদিন ধরে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। সম্পূর্ণ নেটওয়ার্ক কখনো পাওয়া যায় না।
তন্ময় সিনহা, নটর ডেম কলেজ, ঢাকা।

সমাধান : এটি মূলত নেটওয়ার্কের সমস্যা। আপনি নতুন করে ওয়াইফাই নেটওয়ার্ক সেটআপ করুন। সমাধান না হলে আপনি যে প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ব্যবহার করছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন।

টেক ডাক্তার

আমার কম্পিউটার চালু হওয়ার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। রিস্টার্ট করে আবার চালু করলে একই সমস্যা হয়। এ ছাড়া নতুন করে উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না। এ সময় কম্পিউটারে হার্ডডিস্ক সংযোগ নেই বলে বার্তা প্রদর্শন করে।
আশিকুর রহমান, ইমেইল : marmugdha@gmail.com

সমাধান : প্রথমে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পরিবর্তন করুন। এবার প্রসেসরের ফ্যান খুলে পরিষ্কার করে ফ্যানের নিচে অল্প কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন। এ ছাড়া হার্ডডিস্কের সংযোগ সঠিকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করুন।

টেক ডাক্তার

কম্পিউটারে কিছুক্ষণ গেইম খেললেই মনিটর ধীরে ধীরে কালো হয়ে যায়। মনিটরে ছবি দেখা না গেলেও কম্পিউটার চলতে থাকে। আমার কম্পিউটারে ইন্টেল ডুয়েলকোর প্রসেসর, ডিজি৪১ মাদারবোর্ড এবং ডিডিআরটু ২ গিগাবাইট র‌্যাম রয়েছে।
রনি আবির, ইমেইল : roni.abir09@gmail.com।

সমাধান : আপনার কম্পিউটারের গ্রাফিকস কার্ডে সমস্যা আছে। আপনি গ্রাফিকস কার্ডের ড্রাইভার সফটওয়্যারটি আন-ইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করুন। সমাধান না হলে কার্ডটি পরিবর্তন করতে হবে

টেক মাস্টার

শামীম আহসান, সাভার
shamim0368@yahoo.com

ষ আমার অ্যাসার ব্র্যান্ডের ল্যাপটপে উইন্ডোজ সেভেন সেটআপ দেওয়া। কয়েকদিন আগে ওয়েবসাইট থেকে বেশ কিছু গান ডাউনলোড করি। কিন্তু এখন সমস্যা হচ্ছে, গান চালু করলে কোনো শব্দ হচ্ছে না। তবে ওয়েব ব্রাউজার দিয়ে ইউটিউবে গেলে সামান্য শব্দ শোনা গেলেও তা কমই বোঝা যাচ্ছে।